ম্যানসিটি হারাল পয়েন্ট, চেলসি খেলো হোঁচট

সময়ের আলো ডেস্ক

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে এক রাতে নাটকীয় দুই ম্যাচে ভিন্ন দুই অভিজ্ঞতার মুখোমুখি হলো ম্যানচেস্টার সিটি এবং চেলসি। একদিকে শেষ মুহূর্তে

2026-05-05T11:42:10+00:00
2026-05-05T11:42:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানসিটি হারাল পয়েন্ট, চেলসি খেলো হোঁচট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪২ এএম 
সংগৃহীত ছবি
ইংলিশ প্রিমিয়ার লিগে এক রাতে নাটকীয় দুই ম্যাচে ভিন্ন দুই অভিজ্ঞতার মুখোমুখি হলো ম্যানচেস্টার সিটি এবং চেলসি। একদিকে শেষ মুহূর্তে হার এড়ালেও পয়েন্ট হারাল সিটি, অন্যদিকে ঘরের মাঠেই বড় ধাক্কা খেল চেলসি।

এভারটনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। ৪৩ মিনিটে জেরেমি ডোকুর গোলে এগিয়ে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় দ্রুতই। ৬৮ মিনিটে তিয়ের্নো বেরির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

এরপর ৭৩ মিনিটে জ্যাক ও ব্রায়ানের দারুণ ক্রসে এভারটন এগিয়ে যায় ২-১ ব্যবধানে। মাত্র কয়েক মিনিট পর ৮১ মিনিটে আবারও বেরি গোল করে ব্যবধান বাড়ান এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন।
আরও পড়ুন

চাপে পড়ে যাওয়া সিটি অবশ্য হাল ছাড়েনি। ৮৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ম্যাচে ফেরে তারা। এরপর যখন হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখন যোগ করা সময়ের একেবারে শেষ দিকে (৯৭ মিনিটে) ডোকু আবারও গোল করে দলকে রক্ষা করেন। ফলে ৩-৩ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি।

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে বড় হতাশা নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ঘরের মাঠে তারা ৩-১ গোলে হেরে যায় নটিংহাম ফরেস্টের বিপক্ষে। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় চেলসি। মাত্র ২ মিনিটে তাইও আওনিইর গোলে এগিয়ে যায় ফরেস্ট। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইগোর জেসুস।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন আওনিই, ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচে ফিরতে মরিয়া চেলসি শেষ পর্যন্ত ৯৩ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।

এএডি/


  বিষয়:   ম্যানসিটি  চেলসি  ইংলিশ  প্রিমিয়ার লিগ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: