দুর্ঘটনার শিকার ফুটবলারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

খেলা

গাজীপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়িয়েছে সরকার। কিশোরী এই ক্রীড়া প্রতিভার চিকিৎসা ও সুস্থতার

2026-05-05T13:20:18+00:00
2026-05-05T13:20:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
দুর্ঘটনার শিকার ফুটবলারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:২০ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়িয়েছে সরকার। কিশোরী এই ক্রীড়া প্রতিভার চিকিৎসা ও সুস্থতার পুরো দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী সোহাদার শারীরিক অবস্থা খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করে তিনি নিশ্চিত হন যে, শিশুটির উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা সম্প্রতি শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন

হাসপাতালে সোহাদার পাশে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী তাকে সাহস জোগান এবং দ্রুত সুস্থতার জন্য মনোবল ধরে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, খেলাধুলার মাঠে যেমন সাহস নিয়ে খেলেছে, তেমনি এই কঠিন সময়েও সেই সাহসই তাকে এগিয়ে নিয়ে যাবে।

এ সময় আমিনুল হক ঘোষণা দেন, সোহাদার সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গ্রহণ করবে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন, যাতে চিকিৎসার কোনো পর্যায়ে কোনো ঘাটতি না থাকে।

সোহাদার পরিবার সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে এবং দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনা করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তার শারীরিক অবস্থার দিকে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।

এএডি/


  বিষয়:   দুর্ঘটনা  ফুটবলার  ক্রীড়া প্রতিমন্ত্রী  চিকিৎসা  পূর্ণ  দায়িত্ব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: