দেশের ১০ সিনেমা নিয়ে লন্ডনে রেইনবো উৎসব

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

লন্ডনের প্রবাসী বাঙালি সংস্কৃতিচর্চায় আবারও যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্রের রঙিন মেলা। বহুজাতিক চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক

2026-05-05T13:57:13+00:00
2026-05-05T13:57:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দেশের ১০ সিনেমা নিয়ে লন্ডনে রেইনবো উৎসব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৫৭ পিএম 
দেশের ১০ সিনেমা নিয়ে লন্ডনে রেইনবো উৎসব। ছবি : সংগৃহীত
লন্ডনের প্রবাসী বাঙালি সংস্কৃতিচর্চায় আবারও যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্রের রঙিন মেলা। বহুজাতিক চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর, যেখানে বাংলাদেশের সিনেমা থাকছে বিশেষ গুরুত্বে।

আগামী ১৭ মে থেকে পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী জেনেসিস সিনেমা হলে শুরু হবে সপ্তাহব্যাপী এই আয়োজন, যা চলবে ২৩ মে পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের উৎসবে বাংলাদেশসহ ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের সূচনাতেই থাকছে বাংলাদেশের উপস্থিতি- উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘আগন্তুক’। সমাপনী দিনে প্রদর্শিত হবে ভারতের ‘স্বার্থপর’, যা উৎসবের আন্তর্জাতিক পরিসরকে আরও বিস্তৃত করবে।
আরও পড়ুন

বাংলাদেশি চলচ্চিত্র-প্রেমীদের জন্য রয়েছে বাড়তি আকর্ষণ। ‘আগন্তুক’-এর পাশাপাশি আরও পাঁচটি দেশীয় সিনেমা উৎসবে জায়গা করে নিয়েছে- ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’। এতে করে প্রবাসে বসেই দর্শকরা দেশের সমসাময়িক চলচ্চিত্রধারার বৈচিত্র্য উপভোগের সুযোগ পাবেন।

রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল জানান, দীর্ঘদিন ধরে এই উৎসবটি লন্ডনে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি ধীরে ধীরে প্রবাসী ও আন্তর্জাতিক দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র তালিকাও বেশ সমৃদ্ধ। ইরান, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও তাজিকিস্তানের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, যা বৈশ্বিক গল্প ও সংস্কৃতির এক মিলনমেলা তৈরি করবে।

বাংলাদেশি নির্মাতারাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, আন্তর্জাতিক উৎসবে দেশের চলচ্চিত্রের অংশগ্রহণ নির্মাতাদের জন্য গর্বের এবং এটি বিশ্বদরবারে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ।

এএডি/


  বিষয়:   দশ  দেশ  সিনেমা  লন্ডন  রেইনবো  উৎসব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: