‘পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রন্থ হবে না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক উদ্বেগ বা পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও

2026-05-05T14:46:57+00:00
2026-05-05T14:46:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রন্থ হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৪৬ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক উদ্বেগ বা পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান। তিনি স্পষ্ট করেছেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করবে না।

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়েই নির্ধারিত হবে এবং তা অব্যাহত থাকবে।

উপদেষ্টা আরও ব্যাখ্যা করেন, অতীতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে পশ্চিমবঙ্গকে আলোচনায় আনার চেষ্টা হলেও, মূলত এসব চুক্তি দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যেই সম্পাদিত হয়। তাই কোনো রাজ্যভিত্তিক রাজনৈতিক পরিবর্তনকে বাংলাদেশ আলাদাভাবে বিবেচনা করতে চায় না।
আরও পড়ুন

তিনি বলেন, ‘ভারত একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, সেটি পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ প্রসঙ্গ ওঠার বিষয়ে জাহেদ-উর রহমান মন্তব্য করেন, নির্বাচনী প্রচারণায় এ ধরনের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বা ‘রেটরিক’ হিসেবেই দেখা উচিত।

এদিকে নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বলে জানা গেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমও তুলে ধরা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   পশ্চিমবঙ্গ  নির্বাচন  ফলাফল  ভারত  বাংলাদেশ  সম্পর্ক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: