ঢাবিতে নবীনদের আবাসন দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বিগত আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুমে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতকরণসহ কয়েক দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন

2026-05-05T15:08:18+00:00
2026-05-05T15:08:18+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবিতে নবীনদের আবাসন দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:০৮ পিএম 
ঢাবিতে নবীনদের আবাসন দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান। ছবি : সময়ের আলো
বিগত আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুমে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতকরণসহ কয়েক দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি ছাত্র সংগঠন বিগত সময়ে ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত রাজনীতি করেছিল এবং আমরা ইতিমধ্যে অনেকগুলা প্রমাণ হাতে পেয়েছি যেগুলাতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তারা ছাত্রলীগের মধ্য থেকে এই গেস্টরুম গণরুমের মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিল, সেই সংগঠনটি হচ্ছে ছাত্রশিবির।’
আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা দেখেছি সম্প্রতি বেশ কিছু হলে ইতিমধ্যে তাদের গেস্টরুম গণরুমের যে আমলনামা এবং যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে সরাসরি হুমকি প্রদান করতো সেই বিষয়গুলা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের সামনে  নতুনভাবে চলে এসেছে। আমরা মাননীয় ভিসি স্যারকে বলেছি এই বিষয়ে একটি অতিদ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ সেশনের একটি নতুন ব্যাচ প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি, এই ক্যাম্পাসের আশি শতাংশ শিক্ষার্থী আমরা গ্রামগঞ্জ থেকে আসি। আমরা আবাসিক সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি পেয়ে থাকি আমাদের পড়াশোনার বা একাডেমিক যে লাইফ সেটা সুন্দর স্বাচ্ছন্দ্যে পরিচালিত করতে পারবো।‌ কিন্তু  ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় না, এখানে আবাসন সংকট রয়েছে। আমরা এজন্য মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি জমা দিয়েছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরশন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে যাদের সিট দেওয়া সম্ভব হবে না অবশ্যই তাদের আবাসন বৃত্তি প্রদান করতে হবে।

এএডি/


  বিষয়:   ঢাবি  নবীন  আবাসন  দাবি  ছাত্রদল  স্মারকলিপি  প্রদান 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: