কারাগারে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

2026-05-05T21:13:12+00:00
2026-05-05T21:48:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কারাগারে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৯:৪৮ পিএম
সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ছবি : সংগৃহীত
সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। সকালে ঘুম থেকে ওঠার পরপরই তিনি এই দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার (৫ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘শেখ মামুন খালেদ সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান এবং মাথায় সামান্য আঘাত পান।’ 


কারাগার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সাবেক ডিজিএফআই প্রধানের হাসপাতালে যাওয়ার তেমন আগ্রহ ছিল না। তবুও কর্তৃপক্ষের নির্দেশক্রমে, মাথায় আঘাত পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। 

সেখানে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট পরীক্ষার পর চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আঘাত গুরুতর নয়। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

/কেএইচও


  বিষয়:   কারাগার  আহত  ডিজিএফআই প্রধান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: