পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্তে বৈঠকে বসতে যাচ্ছে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভূমিধস জয়ের পর সামনে এসেছে একটাই প্রশ্ন

2026-05-05T21:20:43+00:00
2026-05-05T21:20:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্তে বৈঠকে বসতে যাচ্ছে অমিত শাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২০ পিএম 
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভূমিধস জয়ের পর সামনে এসেছে একটাই প্রশ্ন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? 

আর সেই নাম চূড়ান্ত করতেই রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। 

এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। 

প্রথা অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছায়ে সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতারা। তারা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এবার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে। 


সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাইয়ে পর্যবেক্ষক হিসেবে সর্বভারতীয় স্তরে দলের প্রথম সারির মুখদেরই বাছাই করে থাকে দলটি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দলটির নরেন্দ্র মোদির সরকারে যিনি কার্যত ‘সেকেন্ড ইন-কমান্ড’-এর ভূমিকায় থাকেন সেই অমিত শাহকে পর্যবেক্ষক করা হলো। 

বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে আগামী ৯ মে বিজেপির শপথগ্রহণের তারিখ হিসেবে ঠিক হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   পশ্চিমবঙ্গ  মুখ্যমন্ত্রী  অমিত শাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: