বার্মিজ অজগর উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়া পাড়া এলাকায় ধানখেতে একটি বার্মিজ অজগর সাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৫ মে)

2026-05-05T21:34:15+00:00
2026-05-05T21:34:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বার্মিজ অজগর উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৩৪ পিএম 
বার্মিজ অজগর সাপ বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। ছবি : সময়ের আলো
লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়া পাড়া এলাকায় ধানখেতে একটি বার্মিজ অজগর সাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে ধান কাটার সময় শ্রমিকরা সাপটি দেখতে পান।

প্রায় ৩ বছর বয়সী এবং আনুমানিক ২০ কেজি ওজনের অজগরটি ধানখেতে ইঁদুরের খোঁজে আসে। হঠাৎ সাপটি দেখতে পেয়ে শ্রমিকরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে কাজ বন্ধ করে দেন। 

পরে স্থানীয়রা বিষয়টি চুনতি বন বিভাগকে জানায়। খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।


চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, কাজ করার সময় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান স্থানীয় কৃষকরা। খবর পেয়ে পরে দ্রুত বন বিভাগ ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে।

উদ্ধার অজগরটিকে পরবর্তীতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। এ ধরনের সাপ সাধারণত মানুষের জন্য হুমকি নয় এবং তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। অজগরটি হয়ত ইঁদুরের সন্ধানে ধানখেতে গিয়েছিল।

সময়ের আলো/জোই


  বিষয়:   বার্মিজ অজগর  উদ্ধার  চুনতি বন্যপ্রাণী  অভয়ারণ্য  অবমুক্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: