ব্যানার টানানো ইস্যুতে ঢাবির মুহসীন হলে ছাত্রদল ও হল সংসদের হাতাহাতি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের

2026-05-05T23:48:10+00:00
2026-05-05T23:48:10+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ব্যানার টানানো ইস্যুতে ঢাবির মুহসীন হলে ছাত্রদল ও হল সংসদের হাতাহাতি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪৮ পিএম 
ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের মধ্যে হাতাহাতি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে হলের মূল ফটকে এ ঘটনা ঘটে। 

Advertisement
জানা গেছে, সোমবার মুহসিন হল সংসদের ব্যানারে হলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মো. জুলহাস কবিরকে শাহবাগে মারধরের ঘটনায় হল ছাত্রদলের যুগ্ন আহবায়ক রবিন হোসেনকে হামলাকারী হিসেবে উল্লেখ করে তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়। 

হল ছাত্রদল তা সরিয়ে ফেললে মঙ্গলবার পুনরায় এ ব্যানার টানাতে গেলে হল সংসদের সাথে ছাত্রদলের সাথে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। 

এর আগে গতকাল মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের উপর আক্রমণকারীর ছবি সংবলিত একটি ব্যানার টানায় হল সংসদ। পরে সে ব্যানার ছেড়া অবস্থায় পাওয়া যায়।


এ বিষয়ে মুহসীন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, ‘আমরা গতকাল জুলহাসের উপর সাজ্জাদের বিচার চেয়ে ব্যানার টানালে তারা এটা ছিড়ে পুড়িয়ে ফেলে দেয়। আজ আবার ব্যানার টানাতে আসলে তারা আমাদেরকে বাধা দেয়। তারা আমাদের সাথে থাকা এক ছোট ভাই সালমানকে আহত করে। আমরা সংবাদ সম্মেলন করে পুরোটা জানাবো।’

অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘হল সংসদের লোকজন আমাকে বারবার সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ব্যানার টানানোর চেষ্টা করেছে। আমি কোনো ভাবেই তা নই। তারা আমার ব্যাপারে এমন আচরণ করায় আজকের এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি কোনোভাবেই সেদিকের হামলায় ছিলাম না।’

এই বিষয়ে জানতে হাজী মুহাম্মদ মহসিন হলের প্রভোস্ট সিরাজুল ইসলামকে কয়েকবার ফোন করলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। 

/কেএইচও
  বিষয়:   ব্যানার  ঢাবি  মুহসীন হল  ছাত্রদল  হল সংসদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: