হজে আরও এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সর্বশেষ খবর অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের হরিপুর

2026-05-06T10:24:17+00:00
2026-05-06T10:24:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
হজে আরও এক বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:২৪ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সর্বশেষ খবর অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাসিন্দা মোছা. নিলুফা বেগম (৫৭) মক্কায় ইন্তেকাল করেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ- আটজন মক্কায় এবং বাকি দুজন মদিনায় মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের দৈনিক বুলেটিনে মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন

এদিকে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর সংখ্যাও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত ১২০টি ফ্লাইটে মোট ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৯৬৯ জন।

হজ ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইন্স সক্রিয় রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৫৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স: ৪৪টি ফ্লাইট, ফ্লাইনাস এয়ারলাইন্স: ২১টি ফ্লাইট।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার বড় অংশই বেসরকারি ব্যবস্থাপনায়।

হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়েছে ১৮ এপ্রিল থেকে এবং তা চলবে ৩১ মে পর্যন্ত। অন্যদিকে, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।

এএডি/
  বিষয়:   হজ  হজযাত্রী  বাংলাদেশি  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: