টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক

2026-05-06T12:40:34+00:00
2026-05-06T18:14:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
ফ্ল্যাট জালিয়াতির মামলা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:১৪ পিএম
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছানো হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ জুন তারিখ ধার্য করেন। দুদকের পিপি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আপর আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এদিন মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অন্যান্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ জুন নির্ধারণ করেছেন।
আরও পড়ুন

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ দেয় আদালত। গত ১৮ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন আদালত। 

জানা যায়, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। এরপর গত বছরের ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।

এএডি/


  বিষয়:   টিউলিপ  সিদ্দিক  অভিযোগ  গঠন  ফ্ল্যাট  জালিয়াতি  মামলা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: