বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম। এ বিষয়ে বুধবার (৬ মে)

2026-05-06T13:34:49+00:00
2026-05-06T13:34:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৩৪ পিএম 
প্রতীকী ছবি
সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম। এ বিষয়ে বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এই সেবা বন্ধ থাকবে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
আরও পড়ুন

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সিস্টেমের ডাটা নিরাপত্তা ও কার্যক্রম আরও উন্নত করতে নিয়মিত মেইনটেনেন্সের অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি ব্যবহারকারীদের আগেভাগে প্রয়োজনীয় কাজ শেষ করার অনুরোধ জানানো হয়েছে, যাতে সেবা বিঘ্নের কারণে কোনো সমস্যা না হয়।

এই সময়ের মধ্যে নতুন করে কোনো ফুয়েল পাস রেজিস্ট্রেশন করা যাবে না। তবে রক্ষণাবেক্ষণ শেষে সেবা স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   বৃহস্পতিবার  বন্ধ  ফুয়েল পাস  রেজিস্ট্রেশন  সাময়িক  সেবা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: