মে মাসে গরমে পুড়বে দেশ, ঘূর্ণিঝড় ও লঘুচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এপ্রিলের অস্বাভাবিক বৃষ্টিপাতের প্রভাব কাটতে না কাটতেই মে মাসে দেশজুড়ে চরম আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এ

2026-05-06T13:39:32+00:00
2026-05-06T13:39:32+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মে মাসে গরমে পুড়বে দেশ, ঘূর্ণিঝড় ও লঘুচাপের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৩৯ পিএম 
প্রতীকী ছবি
এপ্রিলের অস্বাভাবিক বৃষ্টিপাতের প্রভাব কাটতে না কাটতেই মে মাসে দেশজুড়ে চরম আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ও লঘুচাপের কারণে দেশের আবহাওয়া পরিস্থিতি অস্থিতিশীল থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া বিভাগের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মে মাসে তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি একাধিক তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র গরমের ঢেউ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলীয় এলাকায় ঝুঁকি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অন্তত ১টি তীব্র তাপপ্রবাহ (৪২ ডিগ্রি পর্যন্ত), ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, ২ থেকে ৩ দিন কালবৈশাখী ঝড় এবং এর সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। গড় ১১৯ মিলিমিটারের বিপরীতে এবার বৃষ্টি হয়েছে প্রায় ১৯৬ মিলিমিটার- যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত ছিল অস্বাভাবিকভাবে বেশি।

এই অতিবৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উত্তর-পূর্বাঞ্চলের হাওড় এলাকায়। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওরগুলোতে পানি দ্রুত বাড়ছে।

বোরো ধান কাটার শেষ সময়ে হঠাৎ পানি বৃদ্ধি ও আবহাওয়ার অনিশ্চয়তায় কৃষকদের মধ্যে ফসলহানির শঙ্কা তৈরি হয়েছে। অনেক এলাকায় শ্রমিক সংকট ও বৃষ্টির কারণে পাকা ধান ঘরে তোলা ব্যাহত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে যদি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়, তাহলে হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই দ্রুত ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মে মাসে তাপপ্রবাহ ও ঝড়-বৃষ্টির এই দ্বৈত প্রভাব জনজীবন, কৃষি ও অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই আগাম সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এএডি/
  বিষয়:   মে  মাস  গরম  দেশ  ঘূর্ণিঝড়  লঘুচাপ  শঙ্কা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: