প্রাণ নাশের হুমকি সম্বলিত চিরকুট লাগানো বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকি সম্বলিত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন

2026-05-06T15:03:13+00:00
2026-05-06T15:03:40+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রাণ নাশের হুমকি সম্বলিত চিরকুট লাগানো বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৩:০৩ পিএম
সানোয়ার হোসেনর বাসার গেটে বোমা সদৃশ বস্তু। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকি সম্বলিত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম, এ সময় সানোয়ার হোসেনের বাড়ির গেটের সামনে একটি কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল, হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই—এমন হুমকিমূলক বার্তা। পরে বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।


খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি একটি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেয়।

গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়রা জানান, এ ধরনের বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে গাংনী উপজেলার মটমুড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মেহেরপুর  প্রাণ নাশ  হুমকি  চিরকুট  বোমা সদৃশ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: