গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে নতুন সিনেমা মুক্তির আগেই বিতর্ক- এ যেন এখন এক পরিচিত চিত্র। তবে এবার গুঞ্জনের মুখে সরাসরি অবস্থান নিলেন অভিনেত্রী

2026-05-06T15:39:48+00:00
2026-05-06T15:39:48+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৩৯ পিএম 
অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
বলিউডে নতুন সিনেমা মুক্তির আগেই বিতর্ক- এ যেন এখন এক পরিচিত চিত্র। তবে এবার গুঞ্জনের মুখে সরাসরি অবস্থান নিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি, আর তাতেই আলোচনার মোড় ঘুরে গেছে।

দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়ে, ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য নাকি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন কিয়ারা। খবরটি সামাজিক মাধ্যমে ছড়াতেই ভক্তদের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক, অনেকেই প্রশ্ন তোলেন অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়েও।

তবে বিষয়টি নিয়ে একেবারেই চুপ থাকেননি কিয়ারা। নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বড় অক্ষরে লিখেছেন- ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ অর্থাৎ পুরো বিষয়টিকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তার এই স্পষ্ট অবস্থান অনেকটাই থামিয়ে দিয়েছে জল্পনা-কল্পনা।
আরও পড়ুন

এদিকে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই নানা আলোচনার জন্ম হয়েছে। বিশেষ করে একটি ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন- নারী চরিত্রের উপস্থাপন কতটা সংবেদনশীলভাবে করা হয়েছে। যদিও অন্য একদল মনে করছেন, এটি গল্পের প্রয়োজনে নির্মিত এবং আগেভাগে সমালোচনা করা ঠিক নয়।

ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহন দাস। তার মতো একজন নারী নির্মাতার কাজ নিয়েও এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সিনেমাটির পক্ষে কথা বলেছেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইতোমধ্যে মন্তব্য করেছেন, এই প্রজেক্টটি ভারতীয় সিনেমায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এএডি/
  বিষয়:   গুঞ্জন  কিয়ারা  জবাব  অভিনেত্রী  কিয়ারা আদভানি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: