নিখোঁজের ২ দিন পর শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুইদিন পর জান্নাত আক্তার নামে পাঁচ বছর বয়সি এক শিশুর গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় খণ্ডিত মরদেহ

2026-05-06T18:25:47+00:00
2026-05-06T18:27:05+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
নিখোঁজের ২ দিন পর শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:২৭ পিএম
জান্নাত আক্তার। ছবি : সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুইদিন পর জান্নাত আক্তার নামে পাঁচ বছর বয়সি এক শিশুর গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রামের ধান খেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) বিকেলে জান্নাত আক্তার ঘর থেকে বের হয়ে খেলাধুলার করার পর নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তারপরও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা ধানখেতের আইলে একটি ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজন মরদেহটি জান্নাতের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিশু  ক্ষত-বিক্ষত  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: