দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম-সংক্রান্ত রোগে সাতজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ এবং বাকি পাঁচজনের হামের

2026-05-06T19:13:29+00:00
2026-05-06T19:19:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৭:১৯ পিএম
হামে আক্রান্ত শিশু। সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম-সংক্রান্ত রোগে সাতজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ এবং বাকি পাঁচজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। 

বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।


জানা গেছে, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

আরবিএন 


  বিষয়:   হাম  স্বাস্থ্য অধিদপ্তর  উপসর্গ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: