কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির মধ্যে ভেজা সড়কে মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল।
পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
সময়ের আলো/জোই