বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজন আটক

নেত্রকানা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায়

2026-05-06T20:12:58+00:00
2026-05-06T20:12:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজন আটক
নেত্রকানা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১২ পিএম 
কলমাকান্দায় থানা। ছবি : সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, ওই ইউনিয়নের শিংপুর গ্রামের ট্রাকচালক মো. নাসিম (২৫) এবং সেইচাহানি গ্রামের ট্রাকের হেলপার মুনির (২১)। এ সময় ট্রাক তল্লাশি করে কাঠের তুষের ভেতর লুকানো ছোট বড় ১৮টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় পণ্য জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক থামায়। পরে তল্লাশি করে পণ্যগুলো জব্দ করা হয়।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   নেত্রকোনা  ভারতীয় পণ্য  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: