আদমদীঘিতে ছয় গুরুত্বপূর্ণ দফতরে নেই প্রধান কর্মকর্তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি দফতরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দফতরগুলো

2026-05-06T20:26:32+00:00
2026-05-06T20:26:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে ছয় গুরুত্বপূর্ণ দফতরে নেই প্রধান কর্মকর্তা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৬ পিএম 
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি দফতরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দফতরগুলো হলো উপজেলা নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন অধিদফতর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়।

শীর্ষ পদে স্থায়ী কর্মকর্তা না থাকায় দাফতরিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, যার ফলে জনভোগান্তি এখন চরমে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসব শূন্য পদে স্থায়ী কর্মকর্তা নিয়োগ দিয়ে স্বাভাবিক সেবা কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এসব দফতর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আদমদীঘিতে গত কয়েক মাস ধরে এই ছয়টি দফতরে কোনো স্থায়ী প্রধান নেই। 

সংশ্লিষ্ট দফতরগুলোতে বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তবে তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও 'দায়সারা' মনোভাবের অভিযোগ উঠেছে। প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ফাইল আটকে থাকছে। সাধারণ মানুষকে ছোটোখাটো কাজের জন্য বারবার অফিসে যাতায়াত করতে হচ্ছে। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার অভাব এবং তদারকির অভাবে দাফতরিক চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে।


সেবা নিতে আসা স্থানীয়রা জানান, দূর-দূরান্ত থেকে এসেও অনেক সময় কর্মকর্তাদের পাওয়া যায় না। ভারপ্রাপ্ত কর্মকর্তারা অন্য দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকায় তারা সময় দিতে পারছেন না। ফলে সাধারণ মানুষের মূল্যবান সময় ও অর্থ অপচয় হচ্ছে।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, ছয়টি গুরুত্বপূর্ণ দফতরে কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি আমরা অবগত আছি। জনভোগান্তি লাঘবে দ্রুত এসব পদে স্থায়ী কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।

সময়ের আলো/জোই


  বিষয়:   আদমদীঘি  গুরুত্বপূর্ণ  দফতর  প্রধান কর্মকর্তা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: