চাপ বা প্রতারণা নয়, আলোচনায় থাকতে হবে সদিচ্ছা : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো অর্থবহ আলোচনা বা সমঝোতার জন্য দুই পক্ষেরই আন্তরিক সদিচ্ছা থাকা জরুরি। তারা সতর্ক করে জানিয়েছে,

2026-05-06T22:10:58+00:00
2026-05-06T22:10:58+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চাপ বা প্রতারণা নয়, আলোচনায় থাকতে হবে সদিচ্ছা : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:১০ পিএম 
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো অর্থবহ আলোচনা বা সমঝোতার জন্য দুই পক্ষেরই আন্তরিক সদিচ্ছা থাকা জরুরি। তারা সতর্ক করে জানিয়েছে, আলোচনা হতে হবে সত্যিকারের সমাধানের উদ্দেশ্যে, সেখানে কোনো ধরনের প্রতারণা বা জোরজবরদস্তি থাকবে না।  

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রকৃত অর্থে আলোচনা তখনই হয়, যখন উভয় পক্ষ সমস্যার সমাধানের উদ্দেশ্যে আন্তরিকভাবে আলোচনায় অংশ নেয়। 

তিনি ২০১১ সালের আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায়ের উদ্ধৃতি দিয়ে বলেন, আলোচনার অর্থই হলো— বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সত্যিকারের সমঝোতা করার চেষ্টা।  


এই মন্তব্য এমন সময় এসেছে, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার সম্ভাব্য সমঝোতা স্বারক নিয়ে আলোচনার বিষয়টি সামনে এসেছে  এবং তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছে।  

তবে ইরানের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তারা এমন কোনো আলোচনায় যেতে চায় না যেখানে চাপ বা কৌশল ব্যবহার করা হচ্ছে বলে মনে হবে। 


/ইউএমএইচ

  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ১৪ দফা  সমঝোতা স্মারক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: