অঞ্চলের পরিস্থিতি বদলানোর ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে : ইসরায়েলের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, দক্ষিণ লেবানন সফরের সময় তিনি দাবি করেছেন যে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে

2026-05-06T22:25:17+00:00
2026-05-06T22:25:17+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
অঞ্চলের পরিস্থিতি বদলানোর ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে : ইসরায়েলের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:২৫ পিএম 
ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামির। সংগৃহীত ছবি
ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, দক্ষিণ লেবানন সফরের সময় তিনি দাবি করেছেন যে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত ‘২,০০০-এর বেশি সদস্যকে’ হত্যা  করেছে। 

তিনি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই সামরিক অভিযানের মাধ্যমে হিজবুল্লাহকে দুর্বল ও ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

জামির আরও দাবি করেন, বর্তমানে “বহু ফ্রন্টে” ইসরায়েলের জন্য অঞ্চলটির পরিস্থিতি পরিবর্তনের একটি “ঐতিহাসিক সুযোগ” তৈরি হয়েছে।


তিনি জানান, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইরান প্রসঙ্গে তিনি বলেন, ইরানে আমাদের আরও কিছু লক্ষ্য প্রস্তুত রয়েছে যেগুলোতে আঘাত করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে ইসরায়েল আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত আছে।  


/ইউএমএইচ

  বিষয়:   এয়াল জামির  ইসরায়েল  হিজবুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: