বরগুনায় পরিবেশকর্মীর বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

বরগুনার বিশিষ্ট পরিবেশ যোদ্ধা ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

2026-05-06T22:31:41+00:00
2026-05-06T22:31:41+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
বরগুনায় পরিবেশকর্মীর বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৩১ পিএম 
মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। ছবি : সময়ের আলো
বরগুনার বিশিষ্ট পরিবেশ যোদ্ধা ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে সাংবাদিক ইউনিয়ন এবং পরিবেশবাদী সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা জানান, বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের অভ্যন্তরে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করেছিলেন আরিফ রহমান। এরই জেরে স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে একটি মহল আরিফুর রহমানসহ বনবিভাগের দুই কর্মকর্তা— নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাওন ও সখিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে মব সৃষ্টির অপচেষ্টা চালায়।


বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান, অ্যানিমেল লাভার্সের সভাপতি হোসনেয়ারা ছবি, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ হোসেন খান, ধরা' বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, জুলাই যোদ্ধা মো. হান্নান মিয়া এবং বিশিষ্ট সাংবাদিক শাহ আলীসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবেশ রক্ষা করতে গিয়ে যদি সাংবাদিক ও পরিবেশকর্মীদের হেনস্তার শিকার হতে হয়, তবে প্রকৃতি ও সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তারা তালতলীর নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভসন্ধ্যাসহ সব পর্যটন কেন্দ্রে সাংবাদিক ও পরিবেশকর্মীদের কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে জনরোষ তৈরির নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার আল্টিমেটাম দেওয়া হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরগুনা  পরিবেশকর্মী  মব  প্রতিবাদ  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: