দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টালিউড সুপারস্টার দেব। ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নাম লেখান তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সাংসদ হিসেবে

2026-05-06T22:44:22+00:00
2026-05-06T22:44:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪৪ পিএম 
টালিউড সুপারস্টার দেব। ছবি : সংগৃহীত
টালিউড সুপারস্টার দেব। ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নাম লেখান তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সাংসদ হিসেবে নিজস্ব জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। রাজনৈতিক পালাবদলের পরই যেন পরিস্থিতিও বদলে গেল।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিদিন অনুযায়ী, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এতে দেবকে ঘিরে কিছু মানুষকে ‘চোর চোর’ স্লোগান দিতে দেখা গেছে।

কালো টি-শার্ট পরা এ অভিনেতাকে নিরাপত্তা বলয়ের মধ্যে মাথা নিচু করে ভিড় এড়িয়ে যেতে দেখা যায়। এতেই যেন শুরু হয়ে যায় ব্যাপক আলোচনা।

দেব এত দিন পরিচিত ছিলেন ‘সৌজন্যের রাজনীতি’র জন্য। রাজনৈতিক মঞ্চে বিরোধীদের বিরুদ্ধে কখনো কটু ভাষা ব্যবহার না করা এবং শালীন আচরণের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।


লোকসভা বা বিধানসভা—সব নির্বাচনে দলনেত্রীর উন্নয়নমূলক কাজ তুলে ধরেই ভোট চেয়েছেন এই অভিনেতা।
কিন্তু তৃণমূলের পরাজয়ের পর ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ভক্তদের মধ্যেই ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 

অনেকেই অনুরোধ করছেন, ‘দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ কেউ আবার বলছেন, ‘এবার থেকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।’ 

ফলে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যে ভরে উঠেছে আলোচনার ক্ষেত্র।

/কেএইচও


  বিষয়:   দেব  টালিউড সুপারস্টার  স্লোগান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: