বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও স্বস্তি মিলছে না বায়ুদূষণ থেকে। বর্ষার আভাসে ধুলাবালি কিছুটা কমলেও ঢাকার বাতাস এখনো স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে

2026-05-07T08:33:00+00:00
2026-05-07T08:33:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৩৩ এএম 
প্রতীকী ছবি
রাজধানীতে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও স্বস্তি মিলছে না বায়ুদূষণ থেকে। বর্ষার আভাসে ধুলাবালি কিছুটা কমলেও ঢাকার বাতাস এখনো স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রকাশিত তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ) স্কোর রেকর্ড করা হয় ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে রয়েছে জাকার্তা। শহরটির আইকিউ স্কোর ১৬৭। দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ১৫৮। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে লাহোর এবং দিল্লি।
আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে সাময়িকভাবে বাতাসে ভাসমান ধূলিকণা কমলেও যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ এবং শিল্পকারখানার নির্গমন এখনো ঢাকার দূষণের প্রধান উৎস।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, আইকিউ স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে ভোগা মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে সংবেদনশীল ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এএডি/


  বিষয়:   বৃষ্টি  ঢাকা  দূষণ  বাতাস  অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: