সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

আইন-আদালত

এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিন জনের

2026-05-07T16:59:29+00:00
2026-05-07T16:59:29+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিচার শুরু
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫৯ পিএম 
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত
এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

বিচার শুরু হওয়া অন্য আসামিরা হলেন- অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে আসামি মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক থাকায় অভিযোগ গঠনের সময় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আসামির শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে শুনানি পেছানোর আবেদন করেন। 

তিনি আদালতে বলেন, তার মক্কেল কাউকে চিনতে পারেন না এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আইনজীবী আরও বলেন, তোফায়েল আহমেদ শারীরিক ও মানসিকভাবে আদালতে হাজির হয়ে মামলার কার্যক্রমে অংশ নিতে অক্ষম। তাই তার মানসিক অবস্থা পরীক্ষা ও শুনানি পেছানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের বিষয়ে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেন। 


অভিযোগ অনুযায়ী, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়। এ অভিযোগে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। তবে সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় পুনরায় বিচারিক কার্যক্রম শুরু হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   মন্ত্রী  তোফায়েল আহমেদ  বিচার  দুর্নীতি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: