হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য

2026-05-07T16:53:58+00:00
2026-05-07T16:53:58+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫৩ পিএম 
সাবেক ডিজিএফআই কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার। ছবি : সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। 

রিমান্ডের আবেদনে বলা হয়, এর আগে চার দিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঞ্জিল হায়দারের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতেন।

তদন্ত কর্মকর্তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রভাব বিস্তার, আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগে উস্কানি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের উৎস শনাক্তে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং অর্থের যোগানদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহেও রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে আদাবরের রিং রোড এলাকায় রুবেলসহ ছাত্র-জনতা মিছিল বের করলে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে রুবেল আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরবিএন 


  বিষয়:   ডিজিএফআই  কর্মকর্তা  মেজর (অব.) মাঞ্জিল হায়দার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: