প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত

2026-05-07T17:18:45+00:00
2026-05-07T17:22:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৫:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতকালে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎ শেষে ড. ইফতেখারুজ্জামান জানান, সুশাসন ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশকিছু পরামর্শ দিয়েছে টিআইবি। 

তিনি বলেন, ‘পরামর্শগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, অঙ্গীকারগুলো বাস্তবায়নে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ড. ইফতেখার আরও বলেন, ২০২৮ সালে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স’ বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। 

এছাড়া এই কনফারেন্সের মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটবে বলে প্রত্যাশা টিআইবির।

/কেআই


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  টিআইবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: