বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে

2026-05-07T17:51:30+00:00
2026-05-07T17:51:30+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫১ পিএম 
সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডাকসু নেতা। 

তাদের ভাষ্য অনুযায়ী, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

তারা জানান, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সাদিক কায়েমের আকদের আয়োজন আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে হওয়ার কথা রয়েছে। সেখানে ডাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা জানা গেছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিরজা রাইসুল ইসলাম সামাজিক মাধ্যমে জানান, আলহামদুলিল্লাহ, দাওয়াত পেয়েছি। মনেপ্রাণে দোয়া করি ভাইয়ের নব জীবন সুখের হোক।

ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজাহারুল ইসলাম ‘Something is cooking’ লিখে একটি সামাজিক মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন সেখানে একটি ছবিতে দেখা যায় বিয়ের কার্ডের ডিজাইন করা হচ্ছে এবং বরের নামে ‘SHADIK KAYEM’ লেখা। যদিও সেখানে কনের নামটি দেখানো হয়নি। এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই আলোচনায় আসে সাদিক কায়েমের বিয়ের বিষয়টি।


এদিকে ‘কাঠের কেল্লা Katherkella’ নামক একটি পেইজ থেকে সাদিক কায়েম ও তার হবু স্ত্রীকে নিয়ে ছাত্রদল একটি ‘ভুয়া’ ফটো কার্ড তৈরি করেছে বলে অভিযোগ করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি সামাজিক মাধ্যমে সেই ফটোকার্ডটি শেয়ার দিয়ে বলেন, সাদিক কায়েম ও তার হবু স্ত্রীকে নিয়ে ছাত্রদলের এই নোংরামি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া আলোড়ন হচ্ছে না। অথচ তারেক জিয়া বা জাইমা রহমানকে নিয়ে হলে এতক্ষণে মিছিল শুরু হয়ে যেত। 

তিনি আরও লেখেন, ফেইক ফটো কার্ড নিয়ে যে নোংরা রাজনীতি ও সন্ত্রাস করেছে ছাত্রদল; তাদের সাথে ঘটা এসব সত্য ঘটনা নিয়ে তারা এর সিকিভাগ আইনি লড়াইও তারা করতে পারে না। সকল ধরনের অনলাইন শেমিং বন্ধ হোক।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  ডাকসু  সাদিক কায়েম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: