নেত্রকোনায় শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হুগলি জসিউরা গ্রামের মো. আর্শাদ মিয়ার পাঁচ বছর বয়সী শিশু কন্যা জান্নাতুল ক্ষত-বিক্ষত মরদেহ বুধবার

2026-05-07T18:20:48+00:00
2026-05-07T23:20:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:২০ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১১:২০ পিএম
প্রতীকী ছবি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হুগলি জসিউরা গ্রামের মো. আর্শাদ মিয়ার পাঁচ বছর বয়সী শিশু কন্যা জান্নাতুল ক্ষত-বিক্ষত মরদেহ বুধবার উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় বুধবার (৬ মে) শিশুর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। ওইদিনই পুলিশ বিভিন্ন জয়াগা থেকে চানজনকে গ্রেফতার করে। 

আটকরা হলেন, প্রতিবেশী মো. মজিবুর (৪৫), শামসু (৫২), কাবিল (২২) এবং হাবিল (১৮)।


পারিবারিক ও এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মে বিকাল আনুমানিক ৩টার দিকে জান্নাতুল তার মায়ের সঙ্গে প্রতিবেশী হাবিল ও কাবিলদের বাড়িতে খেলতে যায়। পরে বিকেল ৪টার দিকে জান্নাতুলের মা বাড়িতে ফিরে আসলেও শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। পরবর্তীতে মা তাকে খুঁজতে গিয়ে আর পাননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় কলমাকান্দা থানায় জিডি করা হয়। আত্মীয়-স্বজনসহ গ্রামবাসী, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিয়ে গ্রামের বিভিন্ন স্থান তল্লাশি চালিয়েও তার কোনো হদিশ মেলেনি। নিখোঁজের দুই দিন পরে ৬ মে সকালের দিকে স্থানীয় কৃষক রুহুল আমিন জনৈক জুলহাসের ধান খেতের আইলে গামছা দিয়ে মুখ ও গলা বাঁধা অবস্থায় জান্নাতুলের খণ্ডিত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিধলী তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আটকদের শামসু, কাবিল এবং হাবিল এই তিনজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নেত্রকোনা  শিশু  ক্ষত-বিক্ষত মরদেহ  উদ্ধার  আটক  কলমাকান্দা উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: