গাইবান্ধায় ভাবিকে গলাকেটে হত্যায় ঢাকা থেকে দেবরকে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হওয়া

2026-05-07T18:45:30+00:00
2026-05-07T22:23:09+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ভাবিকে গলাকেটে হত্যায় ঢাকা থেকে দেবরকে গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:২৩ পিএম
মো. আনারুল মোল্লা। ছবি : সময়ের আলো
গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হওয়া আসামির নাম মো. আনারুল মোল্লা (৩০)। সে নিহত গৃহবধূর স্বামীর ভাই।

গত ৫ মে দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর জসীমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং এবং র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

Advertisement
পলাশবাড়ী থানায় করা এজাহার সূত্রে জানা যায়, নিহত ববিতা বেগমের সঙ্গে প্রায় ১৭ বছর আগে মো. হারুন মোল্লার বিয়ে হয়। দম্পতি পলাশবাড়ী থানা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে গত ২৪ মার্চ ববিতা বাবার বাড়িতে চলে যান। পরে ২৭ মার্চ তার স্বামী হারুন এবং আসামি আশরাফুল তাকে আবার ভাড়া বাসায় ফিরিয়ে আনেন।


পরদিন ২৮ মার্চ ববিতার মা লোকমুখে খবর পান তার মেয়েকে হত্যা করা হয়েছে। ভাড়া বাসায় গিয়ে তিনি খাটের ওপর মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। একই দিন ববিতার মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করেন।

গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে পলাতক আনারুল মোল্লাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, হত্যা, ধর্ষণ ও অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধায়  গৃহবধূ হত্যা  পলাতক আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: