রাজীবপুরে ইয়াবাসহ নারী আটক

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য বিক্রি দায়ে তারা ভানু নামের এক নারীকে আটক

2026-05-07T19:12:14+00:00
2026-05-07T19:12:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজীবপুরে ইয়াবাসহ নারী আটক
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৭:১২ পিএম
রাজীবপুর থানায় আটক তারা ভানু। ছবি : সময়ের আলো
রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য বিক্রি দায়ে তারা ভানু নামের এক নারীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তার ঘর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও তাকে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ভানু এবং তার স্বামী হাসানুর দুজনেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তারা ভানু ও তার স্বামী দুজনেই মাদক ব্যবসায় জড়িত। আজকে তাকে নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে। 

সময়ের আলো/জোই



  বিষয়:   রাজীবপুর  ইয়াবা ট্যাবলেট  নারী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: