বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ ৫ জনকে নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তাদের নিষেধাজ্ঞার

2026-05-07T19:35:23+00:00
2026-05-07T19:35:23+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ ৫ জনকে নিষেধাজ্ঞা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তাদের নিষেধাজ্ঞার কথা জানায় প্রতিষ্ঠানটি। তাদের বিরুদ্ধে বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং (জুয়া), তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা প্রদানের অভিযোগ এনেছে বোর্ড।

নিষেধাজ্ঞা পাওয়া পাঁচজন হলেন- চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার এবং চলমান ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা অমিত মজুমদার, সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির ও চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

Advertisement
অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তবে সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেওয়ায় তার আত্মপক্ষ সমর্থনের কোনো অধিকার নেই। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।


বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ মাসব্যাপী তদন্তের পর একই বছরের অক্টোবরে বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। তদন্তের মূল বিষয়গুলো ছিল বেটিং-সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, কোডের ধারা ৪.৩-এর অধীনে ইস্যু করা ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থতা, সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ডিএসিও) সাথে তদন্তে সহযোগিতা না করা।

তদন্ত কমিটির সেই রিপোর্ট পরবর্তীতে যাচাই-বাছাই করেন বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। সেই যাচাই-বাছাইয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতেই এবার নিষিদ্ধ হলেন এই পাঁচ জন।

সময়ের আলো/আআ

  বিষয়:   বিপিএল  ফিক্সিং  ক্রিকেটার  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: