নিউইয়র্কে ইসরায়েলি আবাসন মেলায় পশ্চিম তীরের জমি বিক্রি, মেয়রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি সম্প্রতি একটি ইসরায়েলি আবাসন মেলার তীব্র সমালোচনা করেছেন। এর আগে গত ৫ মে স্থানীয়

2026-05-07T21:23:50+00:00
2026-05-07T21:23:50+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নিউইয়র্কে ইসরায়েলি আবাসন মেলায় পশ্চিম তীরের জমি বিক্রি, মেয়রের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:২৩ পিএম 
জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি সম্প্রতি একটি ইসরায়েলি আবাসন মেলার তীব্র সমালোচনা করেছেন। এর আগে গত ৫ মে স্থানীয় একটি ইহুদি উপসনালয়ে (সিনাগগ) এ মেলার আয়োজন করা হয়। সেখানে অধিকৃত পশ্চিম তীরের বাড়ি ও জমি বিক্রির প্রচারণা চালানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ১৯৬৭ সাল থেকে চলমান ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ বলে মনে করে। সেই হিসেবে ওই এলাকায় নির্মিত বসতবাড়িও অবৈধ। জেনেভা কনভেনশন অনুযায়ী, এক এলাকার মানুষকে অন্য কোনো এলাকায় স্থানান্তর করা যাবে না, অর্থাৎ নিষিদ্ধ।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিম তীরের দখলকৃত জমি বিক্রি করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের মেলার সঙ্গে কোনোভাবেই একমত নন তিনি।

মেয়র বলেন, নিউইয়র্কের অনেক মানুষই এই আয়োজন বা মেলার বিপক্ষে। কেননা, এ ধরনের উদ্যোগ ফিলিস্তিনি মানুষদের নিজ বাড়ি-ঘর থেকে উচ্ছেদের একটি অংশ।

এর আগে গত ৫ মে প্যালেস্টিনিয়ান অ্যাসেম্বলি ফর লিবারেশন (পাল-আওদা)-এর আহ্বানে শত শত মানুষ বিক্ষোভ করেন। পার্ক ইস্ট সিনাগগের সামনে অবস্থান নিয়ে মেলার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। এর আগে গত নভেম্বরেও একই স্থানে এ ধরনের আয়োজন করা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হলো।

মেলার আয়োজকরা পশ্চিম তীরের কফার এলদাদ ও কারনেই শমরন বসতির বিভিন্ন সম্পত্তি বিক্রির জন্য প্রচারণা চালান। একইসঙ্গে ক্রেতাদের কর ও বন্ধকির (মর্টগেজ) ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। তবে বিক্ষোভকারীদের মেলা প্রাঙ্গণ থেকে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে দূরে সরিয়ে রাখে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।


পাল-আওদা সংগঠনের অভিযোগ, নিউইয়র্ক পুলিশ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের ঘিরে ফেলে এবং তাদের ওপর চড়াও হয়। তাদের ওপর পেপার স্প্রে করা হয়েছে এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। বিপরীতে ইহুদিবাদীদের সুরক্ষা প্রদান করেছে। 

সংগঠনটির সরবরাহকৃত ফুটেজে দেখা গেছে, সন্ধ্যার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যকার উত্তেজনা চলছে। বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে চিৎকার করে তাদের পিছিয়ে যেতে বলেন পুলিশ সদস্যরা।

জোহরান মামদানি বলেছেন, নাগরিকদের আন্দোলনের অধিকার রয়েছে। আবার যে কোনো নিউইয়র্কবাসীর উপাসনালয়ে নিরাপদে যাওয়া-আসা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তবে পুলিশের আচরণের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। তার মতে, দুই পক্ষের অধিকারই নিশ্চিত করেছে পুলিশ।

সময়ের আলো/আআ


  বিষয়:   নিউইয়র্ক  ইসরায়েল  আবাসন  মেলা  পশ্চিম তীর  মেয়র  নিন্দা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: