মিরপুর টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের

সময়ের আলো ডেস্ক

খেলা

এবারের পিএসএলে দারুণ সময় কাটিয়েছেন বাবর আজম। চ্যাম্পিয়ন হওয়ার পথে পেশোয়ার জালমির হয়ে করেছেন ৫৮৮ রান। ব্যাট হাতে বাংলাদেশ সিরিজেও

2026-05-07T23:41:36+00:00
2026-05-07T23:41:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মিরপুর টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৪১ পিএম 
বাবর আজম। ছবি : সংগৃহীত
এবারের পিএসএলে দারুণ সময় কাটিয়েছেন বাবর আজম। চ্যাম্পিয়ন হওয়ার পথে পেশোয়ার জালমির হয়ে করেছেন ৫৮৮ রান। ব্যাট হাতে বাংলাদেশ সিরিজেও তার একটা গুরুত্বপূর্ণ অবদান থাকবে, পাকিস্তানের নির্বাচকরা এমনটাই ভেবেছিলেন। 

নির্বাচকদের ভাবনায় একটা ধাক্কা লাগল ম্যাচ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগের এক খবরে। পাকিস্তানের সেরা ব্যাটার হিসেবে পরিচিত বাবরের প্রথম ম্যাচে খেলাই হচ্ছে না। আগামীকাল মিরপুরে সকাল ১০টায় শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট, যার আগে বাবর চোটে পড়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাবর বাঁ পায়ের হাঁটুর চোটে ছিটকে গেছেন। মেডিক্যাল টিম তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছে। প্রশ্ন হলো, এই চোট কি তাকে সিলেট টেস্টে খেলা থেকেও বিরত রাখবে? সিলেট টেস্ট শুরু হবে আগামী ১৬ মে।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বাবর আজম বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। দলের মেডিকেল প্যানেল বর্তমানে তার শারীরিক অবস্থার মূল্যায়ন করছে। এ বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।

টেস্টে বাবর সাধারণত চার নম্বরে ব্যাট করে থাকেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সিরিজের দুই ম্যাচেও একই পজিশনে খেলেছিলেন তিনি। মিরপুরে তিনি যেহেতু নেই, তার জায়গায় পিসিবি কাকে খেলাবে?


পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

সময়ের আলো/আআ



  বিষয়:   মিরপুর  টেস্ট  খেলা  বাবর আজম 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: