ঝালকাঠিতে ৩ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি ও

2026-05-08T09:52:48+00:00
2026-05-08T10:10:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে ৩ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৫২ এএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ১০:১০ এএম
ইটভাটায় অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি ও গাবখানে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। এ সময় সঙ্গে ছিলেন ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।


অভিযানে মেসার্স ফোর স্টার ব্রিকস,  মেসার্স এনটিসি প্লাস ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, তিনটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান চালমান থাকবে।

/মহু


  বিষয়:   ইটভাটা  জরিমানা  ঝালকাঠি  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: