ইরানি হামলায় হরমুজ ছেড়ে পালিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার, দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট দাবি করেছে, যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক

2026-05-08T10:03:26+00:00
2026-05-08T10:03:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানি হামলায় হরমুজ ছেড়ে পালিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার, দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:০৩ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট দাবি করেছে, যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুহুর্মুহু হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খবর প্রেসটিভির।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানের বিষয়ে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটি উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়।

তার ভাষ্য অনুযায়ী, প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এরপর সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হতে থাকে। এর জবাবে ইরানি বাহিনী অত্যন্ত বিস্তৃত ও নিখুঁত যৌথ সামরিক অভিযান পরিচালনা করে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, অভিযানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সেগুলো সরাসরি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

ইরানি কমান্ডার দাবি করেন, অভিযানের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌবাহিনীর সামরিক সরঞ্জামগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। ইরানের নিখুঁত ও ভয়াবহ হামলার মুখে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ দ্রুত হরমুজ প্রণালি থেকে পালিয়ে যায়।


এদিকে আলাদা এক বিবৃতিতে দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও আইনবহির্ভূত সামরিক বাহিনী একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে অতীতের মতোই যে কোনো আগ্রাসন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না।

ইরানপন্থি সূত্রগুলোর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো যুক্তরাষ্ট্র ও তার মিত্র জাহাজগুলোর জন্য কার্যত বন্ধ রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  হামলা  হরমুজ  মার্কিন  ডেস্ট্রয়ার  দাবি  আইআরজিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: