টানা জালে ধরা পড়ল ৬টি কোরাল, ৪২ হাজারে বিক্রি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের টানা জালে ৬টি কোরাল মাছ ধরা পড়েছে। এদের মোট ওজন ৩৫ কেজি। এর মধ্যে

2026-05-08T10:35:34+00:00
2026-05-08T10:35:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টানা জালে ধরা পড়ল ৬টি কোরাল, ৪২ হাজারে বিক্রি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৩৫ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের টানা জালে ৬টি কোরাল মাছ ধরা পড়েছে। এদের মোট ওজন ৩৫ কেজি। এর মধ্যে একটি মাছের ওজনই ২৩ কেজি। পরে মাছগুলো ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে নুরুল আমিন মাঝির জালে মাছগুলো ধরা পড়ে বলে জানান টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক।

জেলে নুরুল আমিন মাঝি বলেন, সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলার চর ও জেটিঘাট এলাকার নাফ নদীতে জাল জাল ফেলি। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে শুরু করলে প্রথমে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। এরপর আরও পাঁচটি ছোট কোরাল মাছ উঠে আসে।


মাছগুলো জেটিঘাটে নিয়ে এলে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমে যায় তা দেখতে। পরে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে চট্টগ্রামের শাহপরীর গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াহিয়ার কাছে মোট ৪২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
 
দিনাজপুর থেকে শাহপরীর দ্বীপ জেটিঘাটে বেড়াতে আসা এক দম্পতি বলেন, ‘এত বড় কোরাল মাছ আগে টেলিভিশনে দেখেছি, এবার সরাসরি চোখে দেখলাম। তবে আমাদের এলাকায় এই মাছকে ভেটকি মাছ বলা হয়।’
 
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ‘নাফ নদীতে প্রায় সময়ই কোরাল মাছ ধরা পড়ে। এখানকার কোরালের স্বাদও ভালো। সাধারণত একেকটি মাছ ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। দীর্ঘদিন রোহিঙ্গা ইস্যুতে নাফ নদীতে মাছ শিকার বন্ধ ছিল। পাশাপাশি প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মানার কারণে এখন নদীতে বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।’

সময়ের আলো/কেআই


  বিষয়:   কোরাল  কক্সবাজার  নাফ নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: