শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাপ্পারাজ। তিনি জানান, শিল্পীদের চাওয়াতেই সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন

2026-05-08T11:58:10+00:00
2026-05-08T11:58:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৫৮ এএম 
চিত্রনায়ক বাপ্পারাজ। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাপ্পারাজ। তিনি জানান, শিল্পীদের চাওয়াতেই সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাপ্পারাজ বলেন, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শিল্পীরা চান আমি যেন সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বাপ্পারাজের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন রুমানা ইসলাম মুক্তি। বাপ্পারাজ বলেন, আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। আনুদিও (আনোয়ারা বেগম) একসময় কমিটিতে ছিলেন। সম্প্রতি মুক্তিও দায়িত্ব পালন করেছে। আমরা পরবর্তী প্রজন্ম নতুন মেয়াদের নেতৃত্বে শিল্পীদের জন্য কাজ করতে চাই। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি, শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব।

আরও পড়ুন

গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। আগামী জুলাই কিংবা আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬-২৮ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিল্পী  সমিতি  নির্বাচন  বাপ্পারাজ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: