অনুপ্রবেশ ও গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

হিলি সংবাদদাতা

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

2026-05-08T12:37:01+00:00
2026-05-08T12:37:01+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
অনুপ্রবেশ ও গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
হিলি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে এই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে হিলিসহ জয়পুরহাট ব্যাটালিয়নের আওতায় সীমান্তগুলোতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।


লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের টহল জোরদার করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   অনুপ্রবেশ ও গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: