চলছে পুননির্মাণ কাজ, ৪ বছর পর চালু হচ্ছে দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটের পরিত্যক্ত ৫ নম্বর ফেরি ঘাটটি দীর্ঘ ৪ বছর পর পুননির্মাণের

2026-05-08T12:17:50+00:00
2026-05-08T13:41:32+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
চলছে পুননির্মাণ কাজ, ৪ বছর পর চালু হচ্ছে দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাট
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ১:৪১ পিএম
দৌলতদিয়া নৌরুটের ৫ নম্বর ফেরি ঘাট পুননির্মাণের কাজ চলছে। ছবি : সময়ের আলো
দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটের পরিত্যক্ত ৫ নম্বর ফেরি ঘাটটি দীর্ঘ ৪ বছর পর পুননির্মাণের কাজ চলছে। ঘাটটি চালু হলে যাত্রী ও যানবাহন সহজেই নদী পার হয়ে তাদের গন্তব্যে যেতে পারবে।

পদ্মা নদীর তীব্র ভাঙন ও নাব্যতা সংকটের কারণে চার বছর আগে ঘাটটি বন্ধ হয়ে যায়। এতে যানবাহন পারাপারে অতিরিক্ত চাপ পড়ে অন্য ঘাটগুলোতে। বিশেষ করে ঈদ ও বিভিন্ন ছুটির সময়ে ভোগান্তিতে পড়তে হতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্র জানায়, ঘাটটি পুনরায় চালু হলে ফেরি পারাপারে গতি বাড়বে, কমবে যানজট ও অপেক্ষার সময়। একই সঙ্গে দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ফিরবে প্রাণচাঞ্চল্য।


জানা গেছে, দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাট থাকলেও ১, ২,  ৫ ও ৬ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে দীর্ঘদিন। এর মধ্যে ১ ও ২ নম্বর ঘাট দীর্ঘদিন যাবৎ কয়েকটি সিমেন্ট কোম্পানির দখলে রয়েছে। সেই ২টি ঘাট প্রতিদিন সিমেন্ট লোড-আনলোডে কাজে ব্যবহার করা হচ্ছে। প্রতিবছরে এই ঘাট সংস্কারের জন্য সরকারিভাবে বরাদ্দ আসলেও দৃশ্যমান কোনো সংস্কারের কাজ হয়নি। 


দৌলতদিয়া বিআইডব্লিউটিসির কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ৭টি ফেরিঘাটের মধ্যে মাত্র ৩, ৪ ও ৭ নম্বর এই তিনটি ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করে আসছে বিআইডব্লিউটিসি। ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে ৫ নম্বর ঘাটটি নদী ভাঙনের কবলে পড়ে। তারপর ঘাটটি বন্ধ হয়ে যায়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘ঘাটটি চালু হলে এলাকাটি আবার জাঁকজমক হয়ে উঠবে। ঘাটের দুপাশ দিয়ে খাবার হোটেল ও ছোট দোকান গড়ে উঠবে। এতে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘বিআইডব্লিউটিএ ৫ নম্বর ঘাটটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঘাটটির পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। ঘাটটি চালু হলে আমাদের সক্ষমতা বাড়বে।’

/মহু



  বিষয়:   দৌলতদিয়া  ফেরিঘাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: