সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, আটক প্রতারক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে ফরিদপুরের

2026-07-18T17:58:13+00:00
2026-07-18T18:36:54+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, আটক প্রতারক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৬:৩৬ পিএম
আতিয়ার দর্জি। ছবি : সময়ের আলো
সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আতিয়ার দর্জি (৪৪) নামে প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শনিবার (১৮ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ কথা জানায় ফরিদপুর র‍্যাব-১০।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আতিয়ার দর্জি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে। পরে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের তদবির, প্রভাব বিস্তার ও অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালাত।


মামলার এজাহার সূত্রে জানা যায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই। এরপর রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে, তদন্তের সূত্র ধরে র‍্যাব-১০ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, ‘প্রযুক্তিনির্ভর এসব অপরাধ দমনে র‍্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা বা পরিচিত ব্যক্তি হিসেবে দাবি করলে, পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন, গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে, দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাবকে জানাতে হবে।’

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এ প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   কর্মকর্তা  হোয়াটসঅ্যাপ  প্রতারণা  আটক  প্রতারক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: