সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সিলেট ও সুনামগঞ্জে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) পাঠানো স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃতদের মধ্যে সিলেট সদর উপজেলার ৫ মাস বয়সী মাহাদি হাসান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া, সুনামগঞ্জের ৬ মাস বয়সী মুস্তাকিম এবং বিশ্বম্ভরপুর উপজেলার ৭ মাস বয়সী জারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৪১ জন রোগী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
/মহু