নড়াইলে আগুনে পুড়লো ৪ দোকান, ব্যবসায়ীদের স্বপ্ন এখন ছাই

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে চারটি দোকান। চোখের পলকে আগুনে ছাই হয়ে গেছে দুই ব্যবসায়ীর

2026-05-08T13:48:26+00:00
2026-05-08T17:02:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে আগুনে পুড়লো ৪ দোকান, ব্যবসায়ীদের স্বপ্ন এখন ছাই
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:৪৮ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৫:০২ পিএম
লাহুড়িয়া বাজারে আগুনে পুড়ছে দোকান। ছবি : সময়ের আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে চারটি দোকান। চোখের পলকে আগুনে ছাই হয়ে গেছে দুই ব্যবসায়ীর কয়েক বছরের সঞ্চয় আর বেঁচে থাকার অবলম্বন।

শুক্রবার (৮ মে) ভোর রাত ৩টায় লাহুড়িয়া বাজারের 'সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যার' থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পাশের 'একতা ফার্নিচারের' দোকানেও ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি।

আগুনের ভয়াবহতা দেখে বাজারের মসজিদের মাইক থেকে দ্রুত ঘোষণা দেওয়া হয়। সেই আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, ততক্ষণে আগুনের উত্তাপে পুড়ে ছাই হয়ে গেছে দোকানগুলোর আসবাবপত্র ও মালামাল।


সততা ফার্নিচারের মালিক বকুল শেখ জানান, তার প্রায় ১০ লাখ টাকার সম্পদ এখন কয়লা।

অপরদিকে একতা ফার্নিচারের মালিক ফারুক বিশ্বাস জানান, আগুন থেকে রক্ষা পায়নি আমার দোকানটিও। প্রায় ৩ লাখ টাকার মালামাল শেষ হয়ে গেছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. সোহাগউজ্জামান জানান, সময় মতো আগুন নেভানো সম্ভব না হলে বাজারের আরও অনেক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা ছিলো। স্থানীয়দের সাহসিকতা ও দমকল বাহিনীর তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সময়ের আলো/মহু/জোই



  বিষয়:   আগুন  নড়াইল  খুলনা  দোকান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: