বাল্কহেডের সঙ্গে টহল নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ ঘটেছে। এতে মো. মহসিন সর্দার (৪৩)

2026-05-08T14:25:03+00:00
2026-05-08T16:44:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাল্কহেডের সঙ্গে টহল নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৪:৪৪ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ ঘটেছে। এতে মো. মহসিন সর্দার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হয়। এ সময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।


পরে টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সর্দার গুরুতর আহত হন। পরে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. মহসিন সর্দার (৪৩) খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।

নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ মর্মান্তিক ঘটনায় সহকর্মীরা শোকাহত। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/মহু/জোই


  বিষয়:   নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জ  পুলিশ  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: