নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন

2026-05-08T14:42:06+00:00
2026-05-08T16:27:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:৪২ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৪:২৭ পিএম
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভা। ছবি : সময়ের আলো
‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। 

শুক্রবার (৮ মে) সকালে নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান কিছু সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাফলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। এ সময় নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য মো. আরমান আলী খান, আহসান হাবিব মোল্যা, খন্দকার কিয়ামুল হাসান, তানজির হোসেন, মধুমিতা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘যে কোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু/জোই




  বিষয়:   রেড ক্রস  রেড ক্রিসেন্ট  নড়াইল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: