স্কুলছাত্রীকে বরিশাল থেকে ‘তুলে নিয়ে বিয়ে’, গোপালগঞ্জ থেকে উদ্ধার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের গৌরনদীর পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে নির্যাতন ও বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মে) গোপালগঞ্জ থেকে

2026-05-08T17:59:59+00:00
2026-05-09T17:15:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্কুলছাত্রীকে বরিশাল থেকে ‘তুলে নিয়ে বিয়ে’, গোপালগঞ্জ থেকে উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৫:১৫ পিএম
বরিশালের গৌরনদী থানা। ছবি : সংগৃহীত
বরিশালের গৌরনদীর পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে নির্যাতন ও বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মে) গোপালগঞ্জ থেকে ১০ বছরের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। 

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয় গত ২৬ এপ্রিল রাতে। পরদিন থানায় জিডি করেন তার দিনমজুর বাবা। গত বুধবার (৬ মে) মেয়েটি ‘কৌশলে’ বাবাকে ফোন করে তার অবস্থান গোপালগঞ্জের মুকসুদপুর বলে জানায়। প্রতিবেশী কমল বাড়ৈয়ের মেয়ে মেঘা বাড়ৈ তাকে সেখানে নিয়ে আত্মীয়ের সঙ্গে বিয়ে দেন বলে জানায়।

গৌরনদী থানা পুলিশ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার খালকুলা গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে মেয়েটিকে।


স্বজনদের অভিযোগ, ‘ফুসলিয়ে’ শিশুটিকে শ্বশুরবাড়ি নিয়ে যান অভিযুক্ত মেঘা বাড়ৈ। বিয়ে দেন ৩৮ বছর বয়সী ভগরত ঢালী নামের এক আত্মীয়ের সঙ্গে। আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয় তাকে। বলা হয়, দুই লাখ টাকায় তাকে কিনে নেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন মেঘা বাড়ৈ বলেন, ওই শিশুকে আমরা বিয়ে দেইনি। সে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুক্রবার (৮ মে) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি নির্যাতনের কথা বলেছে। নিশ্চিত হওয়ার জন্য তাকে ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পরীক্ষানিরীক্ষা না করে আমরা নির্যাতনের কথা নিশ্চিতভাবে বলতে পার‌ছি না। বর্তমানে শিশুটি থানায় আছে। পাঁচজনকে আসামি করে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন। কিছুক্ষণ পর চিকিৎসা ও টেস্টের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ওসি‌সিতে পাঠানো হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   স্কুল ছাত্রী  বরিশাল  বিয়ে  গোপালগঞ্জ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: