দলের জন্য মার খেয়েছে, এমন প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপির জন্য মার খেয়েছে,

2026-05-08T20:36:13+00:00
2026-05-09T17:20:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দলের জন্য মার খেয়েছে, এমন প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি : হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৫:২০ পিএম
সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপির জন্য মার খেয়েছে, আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। 

শুক্রবার (৮ মে) জেলা পরিষদ ২০২৫ -২০২৬ অর্থবছরের দুস্থ অসহায় ও নির্যাতিত মানুষের জন্য ৩৩০ জনের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই অসহায় দুস্থ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এর আগেও আপনারা দেখেছেন ১৯৯১ সালে, ২০০১ সালে এবং তার আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন আমি মনে করি যে বিএনপি সব সময় দেশের মানুষের কল্যাণের জন্য এ সমস্ত অর্থ সাহায্য বিএনপি সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আর্থিকভাবে সচ্ছলতা হয়। যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাঁড়াবে। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ দলের নেতৃবৃন্দ।

সময়ের আলো/জোই



  বিষয়:   বিএনপি  মার খেয়েছে  পরিবার  বিএনপি  হুইপ  রুহুল কুদ্দুস তালুকদার দুলু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: