বিদ্যুতের খুঁটি রেখেই রাস্তায় কাজ, দুর্ঘটনার শঙ্কা

রানা আহমেদ, সিরাজগঞ্জ

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া পুরাতন চৌরাস্তা সেন্টার পয়েন্ট মোড় থেকে রায়গঞ্জ বাজার হয়ে ভূঁইয়াগাতী উচ্চ বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির প্রশস্তকরণ কাজ

2026-05-09T00:59:09+00:00
2026-05-09T00:59:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুতের খুঁটি রেখেই রাস্তায় কাজ, দুর্ঘটনার শঙ্কা
রানা আহমেদ, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৫৯ এএম 
বিদ্যুতের খুঁটি রেখেই রাস্তায় কাজ। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া পুরাতন চৌরাস্তা সেন্টার পয়েন্ট মোড় থেকে রায়গঞ্জ বাজার হয়ে ভূঁইয়াগাতী উচ্চ বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির প্রশস্তকরণ কাজ শুরু হয় প্রায় দেড় বছর আগে। কাজের অগ্রগতি প্রায় ৫০ শতাংশে পৌঁছালেও এখনও রাস্তার মাঝখানে ও পাশে দাঁড়িয়ে রয়েছে পল্লী বিদ্যুতের ১৩টি খুঁটি। ফলে উন্নয়নের সুফল পাওয়ার পরিবর্তে চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রায় ৯ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদারস।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, রাস্তা প্রশস্ত করার আগে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। তারা একটি ডিমান্ড নোট পাঠিয়েছে। তবে এতে কিছু ত্রুটি থাকায় এখনও অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো সম্ভব হয়নি। সঠিক ডিমান্ড নোট পাওয়া গেলে শিফটিং চার্জ প্রদান করে খুঁটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। প্রকৌশলী রবিউল আলম আরও বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের সময়সীমা দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমা না দেওয়ায় খুঁটি অপসারণের কাজ শুরু করা যায়নি। অর্থ জমা পেলেই ঠিকাদারের মাধ্যমে খুঁটি সরানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন

সরেজমিন দেখা যায়, নবনির্মিত পাকা সড়কের বিভিন্ন অংশে বিদ্যুতের খুঁটিগুলো রাস্তার মাঝখানে কিংবা একেবারে গা ঘেঁষে অবস্থান করছে। বিশেষ করে সড়কের বাঁকগুলোতে খুঁটি থাকায় ভারী যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা সদর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা বলেন, দিনের বেলা কোনোভাবে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে এই খুঁটিগুলো মরণফাঁদে পরিণত হবে। সড়কে কোনো লাইট বা সতর্কতামূলক চিহ্ন না থাকায় অপরিচিত চালকদের জন্য এটি বড় ঝুঁকি।

এই সড়ক দিয়ে কাজিপুর থেকে তাড়াশগামী ভ্যানচালক মুক্তার হোসেন বলেন, দ্রুত খুঁটিগুলো সরানো না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ধানগড়া বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, খুঁটি রেখে রাস্তা নির্মাণ করলে তা টেকসই হবে না। ভবিষ্যতে খুঁটি সরাতে গেলে আবার নতুন করে খরচ হবে যা সরকারের জন্য অপচয়। এ ছাড়া বাজার এলাকায় স্থায়ী যানজটের আশঙ্কাও রয়েছে।

এএডি/


  বিষয়:   বিদ্যুৎ  খুঁটি  রাস্তা  কাজ  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: