হাকিমপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মনোরম পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে রবীন্দ্র সংগীত,

2026-05-09T05:58:55+00:00
2026-05-09T05:58:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাকিমপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন
হিলি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৫৮ এএম 
হাকিমপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মনোরম পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে রবীন্দ্র সংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন ও বাংলা সংস্কৃতিতে তার অবদানের কথা তুলে ধরেন।পরে উপজেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে কবি গুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এমন আয়োজনে স্থানীয়রা ও খুশি। 

এএডি/


  বিষয়:   হাকিমপুর  বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুর  জন্মবার্ষিকী  উদযাপন  হিলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: